শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬৪ জন ।। শনাক্তের হার কম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯  এ  আক্রান্ত হয়ে এ পর্যন্ত একদিনে  সর্বোচ্চ ৬৪ জন  ব্যক্তি মৃত্যুবরণ করেছে।   

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৮৪৭  জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭  শতাংশ।

আজ করোনা  শনাক্তের হার গত কয়েকদিনের চেয়ে বেশ কম।   

 আজ মঙ্গলবার শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ।  গতকাল সোমবার শনাক্তের হার ছিল  ২২.৫০ শতাংশ এবং গত পরশু রোববার  শনাক্তের হার ছিল ২৩.১২ শতাংশ ।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯  থেকে সুস্থ হয়েছে ১৮৪৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৯,৬২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৯৮ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৬৮২ জন।

এ পর্যন্ত করোনায়  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৪৫  হাজার ৪৮৩  জন। 

২৪ ঘণ্টায় ১৮৪২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ৬৬  হাজার ৪০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৬৪  জন মৃত্যুবরণ করেছে।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ১২ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন বয়স  বিশ্লেষণে  ৩১ থেকে ৪০ বছরের  সাত জন,  ৪১ থেকে ৫০ বছরের ছয়জন,  ৫১ থেকে ৬০  একুশ জন, ৬১ থেকে ৭০ বছরের  ষোল জন, ৭১ থেকে ৮০ বছরের এগারো জন  এবং ৮১ থেকে ৯০ বছরের  তিনজন মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ৫১ জন এবং বাড়িতে ১৩ জন মৃত্যুবরণ করেছে ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন বিভাগভিত্তিক ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩১  জন  মৃত্যুবরণ করেছে। এরপর  চট্টগ্রাম বিভাগে ১২ জন  এবং খুলনা ও রাজশাহী বিভাগে ৭ জন করে মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com