বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গত ৯১ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন, দুই হাজার ৯১৮ জন। সুস্থ হয়েছেন, ৫৭৪ জন ও মারা গেছেন, ৫২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জন, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮০ জন এবং ঢাকায় ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় তিন ল্যাবের পরীক্ষায় মোট ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সদরে ৭৩ জন, শেরপুরে ১৬ জন, গাবতলীতে ১৫ জন, সোনাতলায় ১৩ জন, শাজাহানপুরে সাতজন, ধুনটে চারজন, শিবগঞ্জে তিনজন, দুপচাঁচিয়ায় দু’জন এবং সারিয়াকান্দি, আদমদীঘি ও কাহালুতে একজন করে।