বাংলা হেডলাইনস: মরণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ২৪৮৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৬২,১০২ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১.৬১ শতাংশ । গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪০.৯৮ শতাংশ।
৪১ জন মৃতের মধ্যে আজ চট্টগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ১৭ জন এবং এরপরে ঢাকা বিভাগে ১৩ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৭৭৫ জন। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৪৯ হাজার ২৫৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.১২ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৭,৮৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৮৮৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৩ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের চার জন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বারো জন, ৬১ থেকে ৭০ বছরের এগারো জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন, ৮১ থেকে ৯০ বছরের একজন এবং ১০০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ২৩ জন এবং বাড়িতে ১৮ জন মৃত্যুবরণ করেছে ।