বাংলা হেডলাইনস: দেশে মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ষাটোর্ধ বয়সের ব্যক্তিদের মৃত্যুর হার সবেচেয়ে বেশি শতকরা ৪৩.৩১ শতাংশ । এ পর্যন্ত এই বয়সের মোট ৮৩৪ জন মৃত্যুবরণ করেছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত এই তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান আজ ২ জুলাই ২০২০ পর্যন্ত বয়স বিবেচনায় মৃত্যুর হার যথাক্রমে ষাটোর্ধ বয়সের ৪৩.৩১ শতাংশ অর্থাৎ ৮৩৪ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯.০৮ শতাংশ অর্থাৎ ৫৬০ জন।
তিনি আরও জানান ৪১ থেকে ৫০ বছরের মধ্যে মৃত্যুর হার ১৪.৮০ শতাংশ (২৮৫জন), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭.৫৮ শতাংশ (১৪৬ জন ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩.৪৭ শতাংশ (৬৭ জন), ১১ থেকে ২০ বছরের মধ্যে ১.১৪ শতাংশ ( ২২ জন ) এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ০.৬২ শতাংশ অর্থাৎ ১২ জন ।