শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা উপসর্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার নাম ড. ফকরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি রাজশাহী নগরের কাজীহাটায় বসবাস করতেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তির আধাঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com