শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

করোনায় ষাটোর্ধ বয়সের মৃত্যুর হার সবচেয়ে বেশি: স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  দেশে মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ষাটোর্ধ বয়সের ব্যক্তিদের মৃত্যুর হার সবেচেয়ে বেশি শতকরা ৪৩.৩১ শতাংশ ।  এ পর্যন্ত এই বয়সের মোট ৮৩৪ জন মৃত্যুবরণ করেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত এই  তথ্য জানান।       

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান আজ ২ জুলাই ২০২০ পর্যন্ত বয়স বিবেচনায় মৃত্যুর হার যথাক্রমে ষাটোর্ধ বয়সের ৪৩.৩১ শতাংশ  অর্থাৎ ৮৩৪ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯.০৮ শতাংশ অর্থাৎ ৫৬০ জন।

তিনি আরও জানান ৪১ থেকে ৫০ বছরের মধ্যে মৃত্যুর হার ১৪.৮০ শতাংশ   (২৮৫জন), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭.৫৮ শতাংশ (১৪৬ জন ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩.৪৭ শতাংশ (৬৭ জন), ১১ থেকে ২০ বছরের মধ্যে ১.১৪ শতাংশ ( ২২ জন ) এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ০.৬২ শতাংশ অর্থাৎ ১২ জন ।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com