শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

আজও করোনায় সুস্থতার হার বেশি।। মৃত্যু ৪২

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: মরণঘাতী কোভিড-১৯  থেকে সুস্থতার হার বৃদ্ধি অব্যাহত রয়েছে।   

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ১৬০৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৬৮০৪৮ জন।    

আজও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার গত কালের চেয়ে বেশি ৪৩.৫১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪৩.৩৫ শতাংশ ।  

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১১৪ জন। এ পর্যন্ত করোনায়  শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৫৬  হাজার ৩৯১  জন।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.২৬  শতাংশ।

২৪ ঘণ্টায় ১৪৬৫০  টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৮ লাখ ১৭  হাজার ২৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪২ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ১,৯৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬  শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন বয়স বিশ্লেষণে  ১১ থেকে ২০ বছরের একজন  ২১ থেকে ৩০ বছরের তিনজন,  ৩১ থেকে ৪০ বছরের  একজন,  ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন,  ৫১ থেকে ৬০ বছরের  এগারো জন, ৬১ থেকে ৭০ বছরের  এগারো জন, ৭১ থেকে ৮০ বছরের সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের  তিনজন মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ৩১ জন এবং বাড়িতে ১১  জন মৃত্যুবরণ করেছে ।

বিভাগভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১০ জন, রংপুরে ৪ জন,  খুলনায় ৩ জন,  রাজশাহীতে ৩ জন, সিলেটে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com