শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে করোনায় পুরুষ মৃত্যুবরণ করেছে ১৫৮৭ জন : স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে

     

বাংলা হেডলাইনস: বাংলাদেশে আজ ৪ঠা জুলাই শনিবার পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট ১,৫৮৭ জন পুরুষ এবং ৪১০ জন নারী মৃত্যুবরণ করেছে।

একই সময়ের মধ্যে করোনায় মোট ১,৯৯৭ মৃতের মধ্যে ঢাকা বিভাগেই ১০৪১ জন মৃত্যুবরণ করেছে।   

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।       

তিনি জানান ৪  জুলাই  পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১৫৮৭ জন এবং নারী ৪১০ জন । শতকরা হারে ৭৯.৪৭ শতাংশ পুরুষ মৃত্যবরণ করেছে এবং ২০.৫৩ শতাংশ নারী মৃত্যুবরণ করেছে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  আরও জানান এ পর্যন্ত ঢাকা বিভাগে ১০৪১ জন, চট্টগ্রামে ৫২১ জন, রাজশাহীতে ১০১ জন,সিলেটে ৮৪ জন, কুমিল্লায় ৮২ জন, বরিশালে ৬৭ জন, রংপুরে ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৮ জন  মৃত্যুবরণ করে।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com