শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে একদিনে ৪৯ করোনা শনাক্ত ।। নমুনা পরীক্ষায় ধীরগতি

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলায়  কোভিড-১৯  রোগীর সংখ্যা বাড়ছে।

আজ শনিবার একদিনে ৪৯ জন ব্যক্তি করোনা  শনাক্ত হওয়ার খবরে জনমনে আতংক সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এ সংখ্যা আরো বেশি । করোনা উপসর্গ নিয়ে জেলায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সময় মত নমুনা পরীক্ষার ফলাফল হাতে না আসায়  জটিলতা আরো বাড়ছে। গত ১৫জুন থেকে ২৬ জুন পর্যন্ত সংগৃহীত ৩৯৬টি নমুনার ফলাফল শনিবার কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশ করে। এতে দেখা যায় ৩৪৩জন নেগেটিভ।

এরমধ্যে ৪ জন ফলোআপ রোগীরও পজিটিভ ফলাফল আসে। ফলাফল পাওয়ার তিন দিন পূর্বে দুই জনের মৃত্যু হয়েছে। ফলে বিলম্বিত এ ফলাফলের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, রংপুর পিসিআর ল্যাব থেকে শনিবার কোভিড-১৯ আক্রান্তের খবর মিলেছে ৪৯ জনের।  ফলাফল এসেছে ৩৯৬টি।   এসব নমুনা সংগ্রহ করা হয় ১৫জুন থেকে ২৬জুন পর্যন্ত।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় তিন হাজার ১৮৪জনের স্যাম্পল সংগ্রহ করে  রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২হাজার ৭৭৯জনের ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ  হয়েছে ২০৬জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৬ জন। আইসোলেশনে ২জন। এখন পর্যন্ত ৪০৫টি নমুনার ফলাফল পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com