শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় আরও ৪৭ জন আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।  এর মধ্যে ১৫ জন নারী ও দুই জন  শিশু।  

এ নিয়ে গত ৯৫ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন ৩ হাজার ২৪৬ জন।

সুস্থ হয়েছেন ৮৬০ জন ও মারা গেছেন ৬০ জন।

 ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ২৭ জনের করোনা সনাক্ত হয়।

টিএমএসএস মেডিকেলকলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বগুড়ার ২৭ জনের মধ্যে ২০ জন করোনা পজিটিভ হয়েছেন।

গত ২৪ ঘন্টায় দুটি ল্যাবের পরীক্ষায় মোট ৪৭ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে সদরে ৩২ জন, গাবতলীতে সাতজন, শাজাহানপুরে পাঁচজন, শিবগঞ্জ, আদমদিঘীও নন্দীগ্রামে একজন করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com