শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু।। উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শনিবার সকালে রাসেল কাউসার টুটুল (৪২) নামে এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেন  ।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, ব্যবসায়ী রাসেল কাউসার টুটুল বগুড়া শহরের সাতমাথায় প্রজাবাহিনী লেনের বাসিন্দা।

গত ২৪ জুন তিনি টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) হাসপাতাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পজিটিভ হন। এরপর তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাত ১২টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন ।

এদিকে বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চারজন মৃত্যুবরণ করেছেন ।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ এর সত্যতা নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, সিরাজগঞ্জের কামারখন্দের চর কামারখন্দের মো: মানিক (৪৫) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ২টার দিকে শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন ।

নওগাঁর সাপাহারের গোমালায় গ্রামের গ্রাম পুলিশ হারুন অর রশিদ (৫৩) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকাল ৪টার দিকে বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। সেখানে সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন ।

বগুড়া সদরের তেলিপুকুর ইসলামপুকুর গ্রামের মোমেনা খাতুন (৭০) নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে  শজিমেক হাসপাতালে  শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ  করেন।

এছাড়া বগুড়ার দুপচাঁচিয়ার মাস্টারপাড়ার আবু তাহের (৬৫) করোনা উপসর্গ নিয়ে শনিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন এবং বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ  করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com