বাংলা হেডলাইনস: বাংলাদেশে আজ ৪ঠা জুলাই শনিবার পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট ১,৫৮৭ জন পুরুষ এবং ৪১০ জন নারী মৃত্যুবরণ করেছে।
একই সময়ের মধ্যে করোনায় মোট ১,৯৯৭ মৃতের মধ্যে ঢাকা বিভাগেই ১০৪১ জন মৃত্যুবরণ করেছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান ৪ জুলাই পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১৫৮৭ জন এবং নারী ৪১০ জন । শতকরা হারে ৭৯.৪৭ শতাংশ পুরুষ মৃত্যবরণ করেছে এবং ২০.৫৩ শতাংশ নারী মৃত্যুবরণ করেছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান এ পর্যন্ত ঢাকা বিভাগে ১০৪১ জন, চট্টগ্রামে ৫২১ জন, রাজশাহীতে ১০১ জন,সিলেটে ৮৪ জন, কুমিল্লায় ৮২ জন, বরিশালে ৬৭ জন, রংপুরে ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৮ জন মৃত্যুবরণ করে।