শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

ভূঞাপুরে ত্রাণ পায়নি বন্যার্তরা

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  টাঙ্গাইল : টাঙ্গাইলে ভূঞাপুরে যমুনায় পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

এতে উপজেলার একটি ইউনিয়নের পুরোটাসহ তিনটি ইউনিয়নের আংশিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।  

৯দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত  সরকারি-বেসরকারি কোন ত্রাণ সহায়তা পায়নি বন্যার্তরা।

জানা গেছে,  কয়েকটি উপজেলায়  বন্যার্তদের জন্য ১শত ৬৩ মেট্রিকটন জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে ত্রাণ সহায়তা হিসেবে। তবে বরাদ্দকৃত ওই চাল এখনও বিতরণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় চরম কষ্টে দিন কাটছে বন্যা কবলিত মানুষদের।  

বন্যার্ত এলাকায় টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে বন্যার্তরা। দেখা দিয়েছে গো-খাদ্য সংকট।

উপজেলা নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্তসহ বন্যার্তদের  মাঝে ত্রাণ সহায়তা বিতরণের জন্য ৪ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। চাল উত্তোলণের জন্য ডিও পাওয়া গেছে। তবে এখনও চাল উত্তোলণ করা হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জহুরুল ইসলাম বলেন, উপজেলায় ২৫ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। চাল উপজেলার খাদ্য গোডাউনে মজুদ রয়েছে। চারটি ইউনিয়নে চাল বরাদ্দ দেয়া হয়েছে। খুবদ্রুতই ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, উপজেলার চারটি ইউনিয়নের বন্যার্তদের জন্য ২৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ২ মেট্রিকটন চাল স্থানীয় সংসদ সদস্য চরাঞ্চলের বন্যার্তদের  মাঝে বিতরণ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com