বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল বিলে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।
মৃত তিন শিক্ষার্থী হলো- কোনাবাড়ি রিফুজি পাড়ার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৭), কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮), শহিদুল ইসলামের ছেলে রবিন (১৮)।
গাজীপুর সিটি কর্পোরেশনের আব্বাস উদ্দিন খোকন জানান, রোববার দুপুর দেড়টার দিকে বাইমাইল মেঘের ছায়ার পূর্বপাশের ১০ বন্ধু মিলে গোসল করতে নামে। সেখানে খননকৃত ৩০/৪০ ফুট গর্তে পানির নিচে তিনজন ডুবে যায়।
একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে বাকি দুজনকে বিকেলে উদ্ধার করে।