শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

জুলাইয়ে উপনির্বাচনে যাচ্ছে না বিএনপি

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৬৯ দেখা হয়েছে
ফাইল ফটো।



বাংলা হেডলাইনস:  করোনার প্রাদুর্ভাবের মধ্যে আগামী ১৪ জুলাই বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার বিকালে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সাংবাদিকদেরকে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রোববার বিকালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই উপনির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে করোনার বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ নেই বলেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৪ জুলাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল শনিবার এক বৈঠক শেষে এই কথা জানান।

এরআগে গত ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন ২৯ মার্চ এই দুই আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। তবে করোনার কারণে ২১ মার্চ তা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নান ও ইসমত আরা সাদিকের মৃত্যুর পর বগুড়া-১ ও যশোর-৬ আসন শূন্য হয়। গত  ইসি এই দুই আসনের তফসিল ঘোষণা করে।

নিজ নিজ বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com