শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় নতুন ৬১ জন আক্রান্ত ।। আরো দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ জন । এদের মধ্যে ১৮ নারী ও দুই শিশু।    

এ নিয়ে গত ৯৬ দিনে জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, তিন হাজার ৩০৭ জন। সুস্থ হয়েছেন, ৯৩৭ জন ও মৃত্যুবরণ করেছে  ৬১ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

এদিকে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল আইসোলেশনে রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মৃত্যুবরণ  করেছে।

শজিমেক হাসপাতালের সূত্র জানায়, বগুড়া শহরের একটি ফিলিং স্টেশনের ম্যানেজার সিদ্দিক হোসেন (৭৭) মালতিনগর এলাকায় বসবাস করতেন। করোনা উপসর্গ নিয়ে গত ৩ জুলাই আইসোলেশনে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেন ।

এছাড়া আবুল হাসেম (৭২) বগুড়া শহরের  জলেশ্বরী তলার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তেলিহারা গ্রামে।

তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৩০ জুন সন্ধ্যা ৬টায় শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com