বাংলা হেড লাইনস বগুড়া : বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গত ৯৭ দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে, তিন হাজার ৩৭৫ জন। সুস্থ হয়েছে, এক হাজার ২৩ জন ও মৃত্যুবরণ করেছে ৬২ জন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় দুটি ল্যাবের পরীক্ষায় মোট ৬৮ জন করোনায় আক্রান্ত হন।
এর মধ্যে বগুড়া সদরে ৪৭ জন, শেরপুরের ১২ জন, শাজাহানপুরের ছয়জন, শিবগঞ্জের দু’জন এবং কাহালুর একজন।