শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়া শহরের নয়টি রেড জোনে লকডাউন ১৫ দিন বৃদ্ধি

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়া পৌরসভার নয়টি লাল অঞ্চলে বা রেড জোনে লকডাউনের মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সুপারিশে জেলা প্রশাসক জিয়াউল হক সোমবার বিকালে এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

লকডাউন এলাকাগুলো হলো বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউল হক সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, সদস্য সচিব ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, সদস্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএমএম সালেহ ভুঁইয়া, অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা প্রমুখ।

সভায় জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সর্বসম্মত্তিতে পৌরসভার ৯টি রেডজোনে আগামী ২১ জুলাই পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২১ জুন বগুড়া পৌরসভার নয়টি রেড জোন এলাকায় লকডাউন করা হয়।

এর প্রেক্ষিতে ওইসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ কমে ও সুস্থতার সংখ্যা বৃদ্ধি পায়। ৫ জুলাই লকডাউনের মেয়াদ শেষ হয়।

তাই স্বাস্থ্য অধিদপ্তরের  অনুমতিক্রমে নতুন করে ওইসব এলাকায় ১৫ দিনের জন্য লডডাউন ঘোষণা করা হয়েছে।

বগুড়ার নবাগত জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষে বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকায় পূর্ব ঘোষিত রেডজোন আগামী ২১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।  ওইসব এলাকায় পূর্ব ঘোষিত নির্দেশনা বহাল থাকবে এবং সকলকে মেনে চলার অনুরোধ করা হলো।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com