শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে গ্রাম পুলিশেদের বাইসাইকেল প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদগুলোতে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল, পোষাক, ছাতা ও লাঠি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে টাঙ্গাইলের বিদায়ী জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের হাতে বাইসাইকেলসহ উপকরণ তুলে দেন।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রাম পুলিশ ত্রিশজন সদস্যের মধ্যে বাইসাইকেলসহ ১০১ জন সদস্যের মাঝে পোষাক, ছাতা ও লাঠি প্রদান করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই বাইসাইকেল ও পোষাক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com