সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

মহাসড়কে জনসচেতনতায় জিএমপি’র কমিশনার

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বংলা হেডলাইনস  গাজীপুর : করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই গাজীপুরবাসীর পাশে দাঁড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ  (জিএমপি)।

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়া এবং জীবন ও জীবিকা একসাথে চালিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জিএমপি হাতে নিয়েছে জনসচেতনতামূলক কার্যক্রম।

সোমবার সকাল থেকে “আসুন সবাই মাস্ক পড়ি, করোনা ভাইরাস প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে জিএম পি’র কার্যক্রমের নেতৃত্বে নিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন।

পুলিশ কমিশনার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর,  টঙ্গী ষ্টেশন রোড়, কোনাবাড়ী বাসষ্ট্যান্ড এবং গাজীপুর চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ ও গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে প্রত্যক্ষভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তিনি মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করেন।

 এসময় পুলিশ কমিশনার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চলমান কর্মসূচি সম্পর্কে অবগত করেন। জনস্বার্থে জিএমপির এই কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com