শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

খুলনায় চিকিৎসকের মেয়েসহ দুই জন করোনায় মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:   বাংলাদেশ মেডিক্যাল  অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সেখ আখতারুজ্জামানের একমাত্র মেয়ে ঐশী বিনতে জামান (৩২) করোনায় মৃত্যুবরণ  করেছে।

অপরদিকে লকপুর গ্রুপ  অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেনের মা নুরজাহান বেগম (১০৪) করোনায় মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৭ জুলাই)  দুপুর ১২টায় ঐশী মারা যান।

মরহুমার স্বামী ডা: শাহারিয়ার জামান খুলনা আই হাসপাতালের সহকারী পরিচালক।

তার  পিতা পেশাজীবী নেতা অধ্যাপক ডা: সেখ আখতারুজ্জামান বলেন, গত ৩০জুন করোনা শনাক্ত হলেও আমার মেয়ের কোন উপসর্গই ছিল না। গত ৪ জুলাই রাতে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার একটু শ্বাসকষ্ট শুরু হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

মহানগরীর ফর্টিস এসকর্টস কার্ডিয়াক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মা  মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মারা যান।

হাসপাতালের  অফিসার রুবেল শেখ  বলেন, নুরজাহান বেগমের করোনার উপসর্গ ছিলো। আমরা ভিআইপি রোগী হিসেবে তার প্রাথমিক চিকিৎসা শুরু করি।

পরে নমুনা সংগ্রহ করে পজিটিভ রিপোর্ট আসে। পজিটিভ আসার পর আমরা তাকে করোনা হাসপাতালে নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তার শারীরীক অবস্থা নেওয়ার মতো ছিলো না। এর মধ্যেই তিনি মঙ্গলবার সকালে মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com