বাংলা হেডলাইনস খুলনা: বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সেখ আখতারুজ্জামানের একমাত্র মেয়ে ঐশী বিনতে জামান (৩২) করোনায় মৃত্যুবরণ করেছে।
অপরদিকে লকপুর গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেনের মা নুরজাহান বেগম (১০৪) করোনায় মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর ১২টায় ঐশী মারা যান।
মরহুমার স্বামী ডা: শাহারিয়ার জামান খুলনা আই হাসপাতালের সহকারী পরিচালক।
তার পিতা পেশাজীবী নেতা অধ্যাপক ডা: সেখ আখতারুজ্জামান বলেন, গত ৩০জুন করোনা শনাক্ত হলেও আমার মেয়ের কোন উপসর্গই ছিল না। গত ৪ জুলাই রাতে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার একটু শ্বাসকষ্ট শুরু হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়েছে।
মহানগরীর ফর্টিস এসকর্টস কার্ডিয়াক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মারা যান।
হাসপাতালের অফিসার রুবেল শেখ বলেন, নুরজাহান বেগমের করোনার উপসর্গ ছিলো। আমরা ভিআইপি রোগী হিসেবে তার প্রাথমিক চিকিৎসা শুরু করি।
পরে নমুনা সংগ্রহ করে পজিটিভ রিপোর্ট আসে। পজিটিভ আসার পর আমরা তাকে করোনা হাসপাতালে নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তার শারীরীক অবস্থা নেওয়ার মতো ছিলো না। এর মধ্যেই তিনি মঙ্গলবার সকালে মারা যান।