বাংলা হেড লাইনস বগুড়া: বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গত ৯৮ দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৬ জন। সুস্থ হয়েছেন, এক হাজার ১৭৮ জন ও মৃত্যুবরণ করেছে ৬২ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের করোনা সনাক্ত হয়।
টিএমএসএসমেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা পজিটিভ হয়েছেন।
গত ২৪ ঘন্টায় দুটি ল্যাবের পরীক্ষায় মোট ৭১ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে বগুড়া সদরে ৪২ জন, শেরপুরের ১১ জন, গাবতলীতে সাতজন, শিবগঞ্জে চারজন, সারিয়াকান্দিতে তিনজন, শাজাহানপুরে দু’জন, কাহালু ও সোনাতলায় একজন করে।