শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট

প্রবাসী শ্রমিক ফেরাতে সরকারের উপর চাপ রয়েছে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে
ফটো পিআইডি

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার কূটনৈতিক চাপ হ্রাসে সরকার বিভিন্ন ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ রয়েছে।

বুধবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজির আহমেদের (ঢাকা-২০) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা  এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কূটনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে আমাদের সরকার বহুমুখী কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।’

কূটনৈতিক প্রচেষ্টার অংশ কয়েকটি দেশের সরকার প্রধানকে চিঠি দেয়ার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে যৌথভাবে যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

কূটনৈতিক সহায়তার অংশ হিসাবে সরকার বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রেরণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে এক লাখেরও বেশি প্রবাসী শ্রমিক ফিরে আসলেও আমাদের দেশে এখন পর্যন্ত মাত্র ২২ হাজার প্রবাসী শ্রমিক ফিরে এসেছে।’

‘বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়োচিত কূটনৈতিক উদ্যোগের কারণে আমাদের দেশে ফেরত আসা প্রবাসী শ্রমিকের সংখ্যা এখনও কম’, বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

চাকরি ও নিয়োগকারীদের বিষয়ে যথাযথ খোঁজ নেয়ার পরই শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর জন্য জনবল নিয়োগকারী সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র:  ইউএনবি

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com