বাংলা হেডলাইনস: দেশে মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,১৯৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ। যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮ জন।
আজ চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেশি ১৪ জন এবং এরপরে ঢাকা বিভাগে ১২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,৭৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮০ হাজার ৮৩৮ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৪৮৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৭২ হাজার ১৩৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.২৬ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৫৬৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২ টি ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের দুই জন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের এক জন, ৫১ থেকে ৬০ বছরের পনেরো জন, ৬১ থেকে ৭০ বছরের ষোল জন, ৭১ থেকে ৮০ বছরের ছয় জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে ৮ জন মৃত্যুবরণ করেছে ।
তিনি জানান বিভাগভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ১৪ জন, খুলনায় ৯ জন, রাজশাহীতে ৩ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৪ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।