বাংলা হেডলাইনস: দেশে মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সুস্থতার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
আজ শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৪৮.১৭ শতাংশ। গতকাল ছিল ৪৬.৯৬ শতাংশ এবং গত পরশু শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৪৬.৩১ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৭০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮৪ হাজার ৫৪৪ জন।
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর হার ঢাকা বিভাগে সবচেয়ে ৫০.৪০ শতাংশ, তারপর চট্টগ্রাম ২৬.১৪ শতাংশ এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ২. ৪১ শতাংশ।
এ পর্যন্ত ষাটোর্ধ বয়সের মৃত্যুর হার সবচেয়ে বেশি ৪৪.১৯ শতাংশ এবং তারপর ৫১ থেকে ৬০ বছর বয়সের ২৯.০৪ শতাংশ এবং সর্বনিম্ন শূন্য থেকে ১০ বছরের ০.৬২ শতাংশ
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,২৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১২ জন নারী ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৩০৭ জন। এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৭৫ হাজার ৪৯৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৪৯ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৫৬৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭৮৪ টি ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন, ৭১ থেকে ৮০ বছরের নয় জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে ৩ জন মৃত্যুবরণ করেছে ।
তিনি জানান বিভাগভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ১৪ জন, খুলনায় ৬ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।