বাংলা হেডলাইনস: অত্যন্ত সংক্রামিত বৈশ্বিক মরণঘাতী রোগ কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে সংক্ষিপ্ততম একাদশ জাতীয় সংসদের ৮তম (২য় বাজেট ) অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হয়। এই অধিবেশনে মাত্র নয়টি কার্যদিবস পর্যন্ত চালনো হয়।
এই বাজেট অধিবেশনে মাত্র দুইদিন ২০২০-২১ অর্থ বছরের উপর আলোচনা হয় এবং ২০১৯-২০ অর্থ বছরের সম্পুরক বাজেটের উপর মাত্র একদিন আলোচনা করা হয়।
গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
সংবিধান অনুযায়ি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।