বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন থাইল্যান্ডের রাজধানী ব্যংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বাংলাহেডলাইনসকে জানান বৃহস্পতিবার বাংলাদেশে সময় রাত ১১: ২৫ মিনিটে বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকার একটি হাসপাতাল থেকে তাঁকে গত সোমবার ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল বলেন সাহারা খাতুন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।