বাংলা হেডলাইনস: দেশে মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার করোনায় মৃত্যুবরণ করেছে ৩০ জন। আর গতকাল শুক্রবার মৃত্যুবরণ করেছে ৩৭ জন, বৃহস্পতিবার ৪১ জন মৃত্যুবরণ করেছে এবং বুধবার মৃত্যুবরণ করেছে ৪৬ জন ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮৮ হাজার ৩৪ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৪৮.৬০ শতাংশ।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩০ জন ।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৩০৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ।
যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী ।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৬৮৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৮১ হাজার ১২৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.০৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৯ হাজার ৪৬৫ টি ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের তিন জন, ৫১ থেকে ৬০ বছরের আট জন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
হাসপাতালে ১৮ জন, বাড়িতে ১১ জন মৃত্যুবরণ করেছে এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।