শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

দেশে করোনায় মৃতের সংখ্যা কমছে

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে মরণঘাতী কোভিড-১৯  এ  আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার করোনায় মৃত্যুবরণ করেছে ৩০ জন। আর গতকাল  শুক্রবার মৃত্যুবরণ করেছে  ৩৭ জন,  বৃহস্পতিবার ৪১ জন মৃত্যুবরণ করেছে এবং বুধবার মৃত্যুবরণ করেছে ৪৬ জন ।  

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮৮  হাজার ৩৪  জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার  ৪৮.৬০ শতাংশ।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩০ জন ।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৩০৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭  শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৬৮৬  জন। এ পর্যন্ত করোনা   শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৮১  হাজার ১২৯  জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.০৬ শতাংশ  

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯৩  টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৯ হাজার ৪৬৫ টি ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে  ৩১ থেকে ৪০ বছরের তিনজন,  ৪১ থেকে ৫০ বছরের তিন জন,  ৫১ থেকে ৬০ বছরের  আট জন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন,  ৭১ থেকে ৮০ বছরের তিনজন  এবং ৮১ থেকে ৯০ বছরের একজন  মৃত্যুবরণ করেছে।

হাসপাতালে ১৮ জন, বাড়িতে ১১ জন মৃত্যুবরণ করেছে এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন  মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com