শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

গাজীপুরে করোনায় ও করোনার উপসর্গে দুজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খোলারটেকি এলাকায় করোনা শনাক্ত হয়ে হোম আইসোলেশনে থাকা অবস্থায় শনিবার ভোরে শামসুল হক (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে জেলার কাপাসিয়া উপজেলার শীতলক্ষা হাসপাতালের কর্মী আব্দুস সাত্তার প্রধান (৫৫) ঠান্ডা, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গতরাতে মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রবীর সরকার জানান, ১৪ দিন আগে উপজেলার খোলারটেকি এলাকার শামসুল হকের দেহে করোনা শনাক্ত হলে তাকে হোম আইসোলেশনে রাখা হয় আজ ভোরে তার মৃত্যু হয়েছে ।

এদিকে,কাপাসিয়া শীতলক্ষ্যা হাসপাতালের পরিচালক খোকন সেন জানান, আব্দুস সাত্তার প্রধান ওই হাসপাতালে রিসিপশনে দায়িত্বরত কর্মী ছিলো । ৫/৬ দিন আগে তার ঠান্ডা , জ্বর ও শ্বাসকস্ট দেখা দিলে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয় ।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৮৪৮জন। এ পর্যন্ত মোট মারা গেছে ৪৯ জন। জেলা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com