শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

করোনায় মৃত্যু উঠা-নামা।। সুস্থতা উচ্চহারে বৃদ্ধি

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  দেশে মরণঘাতী কোভিড-১৯  এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা উঠা-নামা করছে। স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া গত কয়েকদিনে মৃতের সংখ্যায় তা বলে দেয়।

গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৯ জন। গতকাল রোববার একদিনে মৃতের সংখ্যা ছিল ৪৭ জন, গত পরশু শনিবার মৃতের সংখ্যা ছিল ৩০ জন এবং শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৭০৩ জন।এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৯৮  হাজার ৩১৭ জন।

প্রতিদিন সুস্থতার হার উচ্চহারে বৃদ্ধি পাচ্ছে কেননা আজ সোমবার শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার  ৫২. ৬১ শতাংশ। গতকাল রোববার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৫০.৯৩ শতাংশ এবং শনিবার সুস্থতার হার ছিল ৪৮.৬০ শতাংশ।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৩৯১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮  শতাংশ।

যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৯ জন নারী ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০৯৯  জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৮৬  হাজার ৮৯৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.৯৫ শতাংশ । 

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭ টি ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন,  ৪১ থেকে ৫০ বছরের ছয়জন,  ৫১ থেকে ৬০ বছরের তেরো জন, ৬১ থেকে ৭০ বছরের এগারো জন, ৭১ থেকে ৮০ বছরের তিন জন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।

ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৩ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com