বাংলা হেডলাইনস: সরকার সুরথ কুমার সরকারকে প্রধান তথ্য অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।
অবসর-উত্তর ছুটি ভোগরত অতিরিক্ত সচিব সুরথ কুমার সরকার (পরিচিতি নম্বর ৭৫৩৭)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তথ্য অধিদপ্তর এর প্রধান তথ্য অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, তিনি গত ৪ জুলাই থেকে অবসর-উত্তর ছুটিতে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয় বলে পিআইডি’র এক প্রেস রিলিজে আজ মঙ্গলবার জানানো হয়।