শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নওগাঁয় করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছে ।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নওগাঁয় আরও নতুন তিনজন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা বগুড়ার টিএমএসএস থেকে নমুনা পরীক্ষা করিয়েছেন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে পত্নীতলার একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়াল।

এছাড়াও জেলায় নতুন আরও তিনজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩ জনই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তাঁরা সবাই বগুড়া টিএমএসএস থেকে নমুনা পরীক্ষা করিয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা হলো ৬৭৯ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

এদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, রানীনগর উপজেলায় ৮ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১৭ জন এবং সাপাহার উপজেলায় ৪ জন।

এ সময় ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৪৬৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫০৫ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com