শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় একদিনে ৪৫ জন করোনায় আক্রান্ত ।। তিনজনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে বগুড়ায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দু’জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন।

 গত ১ এপ্রিলের পর মোট তিন হাজার ৯২৩ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ২৫ জনের করোনা সনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে বগুড়া সদরে ৩৮ জন, কাহালুতে দু’জন, শাজাহানপুর, শেরপুর, গাবতলী, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় একজন করে।

টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, করোনাভাইরাস আক্রান্ত বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার আবদুল হান্নান (৫৫) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে মারা গেছেন।

এছাড়া অর্জুন সাহা (৩৮) বগুড়া সদরের মানিকচক শাহ পাড়ার বাসিন্দা। তিনি স্পেয়ার পার্টসের ব্যবসা করতেন।  তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই রাত সাড়ে ৭টার দিকে মারা যান।

বগুড়া শজিমেক হাসপাতাল আইসোলেশন সূত্র জানায়, পরিবহন ব্যবসায়ী ফিরোজ হোসেন (৫৫) শহরের কামারগাড়ি এলাকার বাসিন্দা। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১টা ১০ মিনিটে মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com