বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সোনালী ব্যাংক প্রধান শাখা’র সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) মোঃ ফজলুর রহমান (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার রাত ১২ টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
ফজলুর রহমান সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখা’র ব্যবস্থাপক এস,এম হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার ফজলুর রহমানের করোনা শনাক্ত হয়েছিল বলেও জানান তিনি।