বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে ৫১ জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৫৪৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৬২ জন।এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৮ হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৫৪ শতাংশ।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১১ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০৩৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট এক লক্ষ ৯৯ হাজার ৩৫৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৫৪ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৫১ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের সাতজন, ৫১ থেকে ৬০ বছরের পনেরো জন, ৬১ থেকে ৭০ বছরের বারো জন, ৭১ থেকে ৮০ বছরের এগারো জন এবং ৮১ থেকে ৯০ বছরের দুইজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ১৬ জন, খুলনায় ৬ জন, বরিশালে ৬ জন, রংপুরে ৪ জন, সিলেটে ৩ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন মৃত্যুবরণ করেছে।