শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মহামারী করোনাভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই অসহায় মানবতার সেবায় যিনি দিন-রাত নিজেকে নিয়োজিত রেখে ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান নিজেই এখন করোনায় আক্রান্ত ।

জানা গেছে, তিনি বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। পরবর্তীতে গত বুধবার (১৫ জুলাই) করোনা পরীক্ষা করার পর শুক্রবার (১৭ জুলাই) সকালে তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন তার নিজ বাসভবনে চিকিৎসারত অবস্থায় আছেন।

চেয়ারম্যান গত ১১ দিন যাবত নিজ বাসভবনে আইসোলেশনে আছে বলে জানা গেছে। তবে বর্তমানে তিনি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে তার জন্য সবার কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রাঙ্গামাটি শহরের প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষে ঘর থেকে বের না হওয়া ও সামাজিক দুরত্ব মেনে চলা, এলাকায় স্প্রে করে দেয়া, যারা করোনা আক্রান্ত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ প্রতিনিয়ত মানুষের খোঁজখবর রাখার ভূমিকা ছিল উল্লেখ করার মতো।

এই ব্যাপারে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান বলেন, বেশ কিছুদিন কেমন জানি অসুস্থ বোধ করছিলাম তাই গত বুধবার করোনার পরিক্ষা করতে দিয়েছিলাম। আজ শুক্রবার আসা রিপোর্টে জানতে পারি নিজেই করোনায় আক্রান্ত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com