বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় মরণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ জন।
গতকাল শুক্রবারের চেয়ে আজ মৃতের সংখ্যা কম। গতকাল মৃতের সংখ্যা ছিল ৫১ জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৫৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
এ পর্যন্ত দেশে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে দাঁড়ালো দুই লক্ষ ২ হাজার ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩৭৩ জন।এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১০ হাজার ৯৮ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৪৯ শতাংশ।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭০৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লক্ষ ২ হাজার ৬৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.৮০ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের পনেরো জন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের দশ জন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে ১৪ জন, খুলনায় ৬ জন, রাজশাহীতে ৫ জন, সিলেটে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।