শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

কোভিড হাসপাতালে অধিকাংশ শয্যাই খালি, ৮০ ভাগ মানুষের লক্ষণ মৃদু।। স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সারাদেশে কোভিড  হাসপাতালগুলোতে  অধিকাংশ  সাধারণ শয্যাই খালি রয়েছে কেননা শতকরা ৮০ ভাগ করোনা রোগী মৃদু উপসর্গ নিয়ে বাসায় টেলিমেডিসিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।      

ডা. নাসিমা সুলতানা জানান সারাদেশে হাসপাতালে সাধারণ শয্যা ১৪৭২০ টি।  রোগী  ভর্তি আছেন ৪ হাজার ১৮৭ জন। সাধারণ শয্যা খালি আছে ১০ হাজার ৫৩১ টি।

তিনি বলেন সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৩৭৯ টি ।  রোগী ভর্তি আছে ২১৬ জন এবং শয্যা খালি আছে ১৬৩ টি ।

হাসপাতাল গুলোতে রোগী ভর্তি কম এবং শয্যা খালি থাকার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন যে স্বাস্থ্য অধিদফতরের টেলিমেডিসিন সেবা অনেক বেশি কার্যকর।  ৭০ জন চিকিৎসক  এই  টেলিমেডিসিন কাজ করে যাচ্ছেন। তাঁরা টেলিফোনের মাধ্যমে এই সেবা দিয়ে যাচ্ছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  বলেন কোভিডে-১৯  এ  আক্রান্ত শতকরা ৮০ ভাগ মানুষের  লক্ষণ ও উপসর্গ মৃদু থাকে তাঁরা বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। ১৫ শতাংশ রোগীর হয়তো মাঝারী ধরণের উপসর্গ।

তিনি বলেন আর ৫ শতাংশ বা তার কম রোগীর লক্ষণ ও উপসর্গ হয়, তাদের হাসপাতালে ভর্তি হতে হয়।

মৃদু উপসর্গের রোগী বেশি সেই জন্য হয়ত হাসপাতালগুলির শয্যা খালি আছে । তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন, নাসিমা সুলতানা বলেন।  

তিনি জানান শক্তিশালী টেলিমেডিসিন সেবা অব্যাহত আছে।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com