বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৫১১ জন।
আর সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭জন।
রবিবার (১৯ জুলাই) রাতে চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩৯টি রিপোর্টে নতুন করে ১৬ জনের করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোঃ মোস্তফা কামাল।
করোনা পজিটিভ ১৬ জনের মধ্যে- রাঙ্গামাটি সদরে ১৩জন এবং নানিয়ারচর উপজেলার ৩জন করোনা রোগী রয়েছে বলে জানান ডাঃ মোঃ মোস্তফা কামাল।
এছাড়াও রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটি জেলায় রবিবার ১৯ জন সুস্থ হয়েছে। তার মধ্যে রাঙ্গামাটি সদর হতে ১৫ জন, কাপ্তাই উপজেলার ১ জন এবং বিলাইছড়ি উপজেলার ৩ জন রয়েছে।
বর্তমানে রাঙ্গামাটি জেলায় মোট সুস্থতার সংখ্যা হচ্ছে ৩৬৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলায় মারা গেছে ৮ জন।