বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫০ জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৬৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯১৪ জন। এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১৩ হাজার ৫৫৩ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৭৪ শতাংশ।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯২৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লক্ষ ৭ হাজার ৫৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৯১ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১ টি।