শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় ২৪ ঘন্টায় আরো ৪৭ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো  ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ সময় সুস্থ হয়েছেন, ১৭ জন ও মারা গেছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংক্রা চার হাজার ২২৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য দিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে পাওয়া ফলাফলে ৩১ জন করোনা পজিটিভ হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা সনাক্ত হয়।

 আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৩ জন, শেরপুরে ১২ জন, শাজাহানপুরে ছয়জন, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় দু’জন করে, গাবতলী ও সারিয়াকান্দিতে একজন করে। নতুন ৪৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন চার হাজার ২২৭ জন।

সুস্থ হয়েছেন, দুই হাজার ১৮৭ জন ও মারা গেছেন, ৮৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, এক হাজার ৯৫৭ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com