বাংলা হেডলাইনস: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ পদত্যাগ করেছে।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে আজ মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান সাবাদিকদের নিশ্চিত করেছেন।
দেশের স্বাস্থ্য সেক্টরে যখন বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির ব্যাপারে সমালোচনা হচ্ছে এবং করোনা পরিস্থিতিতে এই বিষয়টি দেশের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে ঠিক তখনই আবুল কালাম আজাদের পদত্যাগ।