বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬০ জন।
আজ মঙ্গলবার এতথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
এই নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
নওগাঁ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী শংকর রঞ্জন সাহা গত রোববার করোনা উপসর্গ মারা যান।
সোমবার রাতে রিপোর্টে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁয় ১০ স্বাস্থ্যকর্মীসহ মোট ৬০ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ৯ জন, সাপাহার উপজেলায় ১০ জন এবং পোরশা উপজেলায় ৯ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩৯ জন।