শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

আজ করোনা শনাক্তের সংখ্যা কম

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার কোভিড-১৯ শনাক্তের সংখ্যা কম। আজ করোনা শনাক্তের হার ২২ . ৭৭ শতাংশ।     

আর গতকাল মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ২৩.৭০ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪২ জন। আর গতকাল মৃতের সংখ্যা ছিল ৪১ জন।

এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৭৫১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮০৫ জন। এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১৭ হাজার ২০২ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৯৬ শতাংশ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১২ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৪৪  জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ১৩ হাজার ২৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯ টি।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের একজন,  ২১ থেকে  ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন, ৬১ থেকে ৭০ বছরের চৌদ্দজন, ৭১ থেকে ৮০ বছরের আটজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন  মৃত্যুবরণ করেছে।

২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৭ জন এবং বাড়িতে ৫ জন মৃত্যুবরণ করেছে।

ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক বিভাজনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২১ জন,  চট্টগ্রামে ৮ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ৩ জন, সিলেট ৩ জন,  বরিশালে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com