বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার কোভিড-১৯ শনাক্তের সংখ্যা কম। আজ করোনা শনাক্তের হার ২২ . ৭৭ শতাংশ।
আর গতকাল মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ২৩.৭০ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪২ জন। আর গতকাল মৃতের সংখ্যা ছিল ৪১ জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ২,৭৫১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮০৫ জন। এপর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ১৭ হাজার ২০২ জন। শনাক্ত বিবেচনায় করোনা থেকে সুস্থতার হার ৫৪. ৯৬ শতাংশ।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১২ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৪৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট দুই লাখ ১৩ হাজার ২৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯ টি।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন, ৬১ থেকে ৭০ বছরের চৌদ্দজন, ৭১ থেকে ৮০ বছরের আটজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৭ জন এবং বাড়িতে ৫ জন মৃত্যুবরণ করেছে।
ডা. নাসিমা সুলতানা জানান বিভাগভিত্তিক বিভাজনে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ৩ জন, সিলেট ৩ জন, বরিশালে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে ।