বাংলা হেডলাইনস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জনস্বার্থে আসন্ন ঈদ-উল-আযহার আগের ৭ দিন ও পরের ৭ দিন ফ্লাইওভার ও আন্ডারপাসসহ চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে।
তিনি বলেন ‘কঠিন এক বাস্তবতায় আমরা এবার ঈদ উদযাপন করতে যাচ্ছি’।
আজ বুধবার মন্ত্রী নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতরের নতুন ভবনে প্রকৌশলীদের সাথে মতবিনিময় করার সময় এই নির্দেশ দেন।
আগামী ১লা আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হবে।
ওবায়দুল কাদের দাবি করেন অতীতের যে কোন সময়ের চেয়ে সড়ক মহাসড়ক এখন মোটামুটি গুড শেপে (shape) আছে। তবে জেলা শহরগুলোতে এখন ছবিটা ভাল নয়। এ ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়েছে অবিরাম বৃষ্টি তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই।