বাংলা হেডলাইনস খুলনা : খুলনায় শুরু হয়েছে করোনার ঔষধ Favipiravir কার্যকরিতা নির্নয়ে বৈজ্ঞানিক গবেষণা ।
খুলনা মেডিকেল কলেজের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা: শৈলেন্দ্র নাথ বিশ্বাস এর নেতৃত্বে চলবে এই গবেষণা কার্যক্রম।
এই গবেষনা কোইনভেস্টিগেটর হিসেবে আছেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড: এস কে বল্লভ, সহযোগী অধ্যাপক ডা: শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ তাহমিদা খানম, ডা: মাইনুল হক, ডা: রিশন ও ডা: অভিজিৎ।
এ বিষয়ে গবেষণাদলের প্রধান ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের উপর এই বৈজ্ঞানিক পরীক্ষা চলবে।
এটি বুধবার থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।
মোট ১০০ জন রোগীর উপর এই গবেষণা কার্যক্রমটি চলবে। গবেষণা শেষে এটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে। এটি খুলনা ট্রায়াল নামে পরিচিত হবে।
তিনি আরো বলেন, Favipiravir জেনেরিক নাম। এটি ঢাকায় ট্রায়াল শেষে এটির ট্রায়াল খুলনায় অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে প্রাপ্ত্য তথ্য উপাত্তের ভিত্তিতে এই ঔষধটির কার্যকরিতা নির্ধারণ করা হবে।