বাংলা হেডলাইনস: বাংলাদেশের মানুষ এখন মৃত্যু আতংকে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার এক অনলাইন আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন ‘আজকে গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতংকে ভুগছে। আজকে গোটা দেশের মানুষ জীবিকার চিন্তায় তারা অস্থির হয়ে উঠেছে’।
তিনি বলেন আজকে গোটা দেশের মানুষ তাদের যে ফান্ডামেন্টাল অধিকার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন, পার্লামেন্ট নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন এবং তাদের ভবিষ্যৎকে তারা দেখবেন সে জায়গাটুকু কিন্তু তারা (সরকার) হরণ করে নিয়ে যাওয়া হয়েছে।